টপশপ বনাম রিয়ান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমতি না নিয়েই রিয়ান্নার ছবি ব্যবহার করে টি-শার্ট বানিয়ে বাজারে ছেড়েছিল টপশপ। আর তাই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৩০ লাখ ডলারের মামলা ঠুকে দিয়েছিলেন রিয়ান্না। এবার আদালতের লড়াইয়ে জিতেছেন রিয়ান্না। ভক্তদের ঠকানোর অভিযোগ তুলেছেন তিনি টপশপের বিরুদ্ধে। ভক্তরা ভাবতে পারেন, এই টি-শার্টটি রিয়ান্নার পছন্দের। কিন্তু আদতে এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। এই যুক্তি দেখিয়েছেন রিয়ান্নার আইনজীবী। আর টপশপ বলেছে, একজন তারকা হিসেবে রিয়ান্না নিজের ছবির ওপর এমন নিয়ন্ত্রণ রাখতে পারেন না।টি-শার্টে ব্যবহূত ছবিটি তোলা হয়েছিল ২০১১ সালে এক মিউজিক ভিডিওর শুটিংয়ে। পিটিআই।