টম ক্রুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম ক্রুজ
টম ক্রুজ

ছবির প্রচার-প্রসারের জন্য কত কিছুই করতে হয় নায়ক-নায়িকাদের। এ ক্ষেত্রে টম ক্রুজও পিছিয়ে নেই একেবারে। তাঁর নতুন ছবি এজ অব টুমরোর প্রচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন নানা দেশে। এদিকে ভক্তরাও বেশ খুশি বড় পর্দার এই বড় তারকাকে চোখের সামনে দেখতে পেয়ে। কেউ কেউ অটোগ্রাফ আর ছবি তোলার সুযোগও পেয়ে যাচ্ছেন প্রিয় তারকার সঙ্গে। বেশ কিছুদিন আগে টম ক্রুজ তাঁর নতুন এই ছবির প্রচারণার জন্য গেলেন জাপানে। প্রায় এক দিনেই তিনি জাপানের তিনটি বড় শহর—ওসাকা, ফুকোকা ও টোকিও গেলেন এবং ভক্তদের সঙ্গে কথা বললেন। জাপান যাওয়ার আগেই ২৩ জুন তিনি তাঁর টুইটারে লিখেছেন, ‘এজ অব টুমরো নিয়ে এবার জাপান যাচ্ছি। ছবিটি অল ইউ নিড ইজ কিল বই অবলম্বনে বা অনুপ্রেরণায় তৈরি।’ তাঁর নিয়মিত টুইট থেকেই জানা যায়, ২৫ জুন সকাল তাঁর কেটেছে ওসাকাতে, এরপর দুপুরে ফুকোকার পর্ব শেষ করেই তাঁর যাত্রা টোকিওর উদ্দেশে। সেদিনই তিনি টুইট করেছেন, ‘অল ইউ নিড ইজ কিল বইটা ছাড়া এজ অফ টুমরো তৈরি করা সম্ভব হতো না। আমার দারুণ লাগছে জাপানে আমার ভক্তদের সঙ্গে দেখা করতে পেরে।’ একটা কথা না বললেই নয়, অল ইউ নিড ইজ কিল বইটা হলো জাপানি মিলিটারি সায়েন্স ফিকশন। হয়তো এ জন্যই টম ক্রুজের এতটা জাপানপ্রীতি!