প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে টম ক্রুজ অভিনীত নতুন ছবি এজ অব টুমরো। ১২ মে তিনি তাঁর টুইটারে জানতে চেয়েছেন এ ছবি সম্পর্কে কার কী ধরনের প্রশ্ন আছে। শুধু প্রশ্ন করেই শেষ নয়। তিনি সেসব প্রশ্নের বেশ কিছু্র উত্তরও দিয়েছেন। ছবির কিছু অংশের শুটিং হয়েছিল সেন্ট্রাল লন্ডনের বিখ্যাত ট্রাফেলগার স্কয়ারে। সেখানে শুটিং করাটা কতটা কঠিন হয়েছিল এই প্রশ্নের জবাবে তিনি টুইট করেন, ‘আমার খুবই ভালো লেগেছে। এর আগেও বেশ কিছু ছবির শুটিং করেছি। ঠিক করেছি, এই গ্রীষ্মেই পরবর্তী মিশন ইম্পসিবল ছবির শুটিং করব সেখানে।’