টম ক্রুজ ও কেটি হোমসের আনুষ্ঠানিক বিচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আনুষ্ঠানিকভাবেই ছাড়াছাড়ি হয়ে গেল হলিউডের খ্যাতনামা অভিনেতা টম ক্রুজ আর কেটি হোমসের। এ তারকা দম্পতির পাঁচ বছরের ভালোবাসার সংসারের সমাপ্তি ঘটল এর মধ্য দিয়ে। ২০ আগস্ট নিউইয়র্কের আদালতে বিচারকের চূড়ান্ত রায়ে টম ক্রুজ-কেটি হোমস দম্পতির পাঁচ বছরের সংসারজীবনের ইতি টানার আবেদন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এক খবরে এ তথ্য জানিয়েছে ই-নিউজ।মোটামুটি সুখেই কাটছিল ক্রুজ-কেটির সংসার। কিন্তু তাঁদের সংসারে যে ভাঙন ধরতে শুরু করেছে, তা টের পাওয়া যায় এ বছরের জুন মাসের দিকে। অবশেষে গত ২৯ জুন নিউইয়র্কে বিচ্ছেদের আবেদন করেন কেটি হোমস। কেটির পক্ষ থেকে গোপনে বিচ্ছেদের প্রস্তুতি নেওয়ার বিষয়টি ‘মিশন ইমপসিবল’ তারকা টম ক্রুজের জন্য একটি বড় আঘাতই ছিল। পুরো ঘটনার জন্য অবশ্য পরে টমের কাছে ক্ষমাও চেয়েছেন কেটি।দীর্ঘদিন প্রেম করার পর প্যারিসে—আইফেল টাওয়ারের সামনে—কেটিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজ। ২০০৬ সালের ১৮ নভেম্বর ইতালিতে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের সাত মাস আগে কন্যাসন্তানের মা হয়েছিলেন কেটি। এই দম্পতির এই একমাত্র মেয়ের নাম তাঁরা রাখেন সুরি।৫০ বছর বয়সী তারকা অভিনেতা টম ক্রুজ এর আগে মিমি রজারস ও নিকোল কিডম্যানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। নিকোল কিডম্যানের সংসারে টম ক্রুজের ইসাবেলা (১৯) ও কনোর (১৭) নামে দুটি সন্তান রয়েছে।