টম ক্রুজের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী কেট হোমসের জন্মদিনে একটি সেলাই মেশিন উপহার দিয়েছেন ক্রুজ। দুনিয়ায় এত কিছু থাকতে সেলাই মেশিন! নিন্দুকের বক্র হাসি দেখেই বুঝি কেট হোমস দ্রুত শাক দিয়ে মাছ ঢাকলেন। ‘শুটিংয়ের অবসরে সেটে বসে বসে ঝিমুনো ছাড়া কী-ই বা করার আছে! অনেক দিন ধরেই ভাবছি, ঘরের টুকটাক কাপড়চোপড় সেলাইয়ের কাজটা সেরে নেওয়া যায় এই ফাঁকে। ক্রুজ সেটা শুনে মেশিনটা কিনে দিল।’ বললেন কেট। ৩২ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে ব্যাটম্যান বিগিনস ছবির শুটিং করছেন। ২০০৬ সালের শেষের দিকে টম ক্রুজ ও কেট হোমসের বিয়ে হয়েছিল। ওয়েবসাইট।