টম ক্রুজের ‘বরফ পোশাক’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের শরীর ঠিক রাখার গোপন এক রহস্য ফাঁস করেছেন ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রটোকল’ ছবিতে ক্রুজের সহ-তারকা সিমন পেগ। তিনি জানিয়েছেন, শরীর ঠিক রাখতে ‘আইস স্যুট’ বা এক ধরনের ‘বরফ পোশাক’ ব্যবহার করেন ক্রুজ।৪৯ বছর বয়সে এসেও ঝুঁকিপূর্ণ বিভিন্ন দৃশ্যে অভিনয় করছেন ‘মিশন ইম্পসিবল’ তারকা টম ক্রুজ। এসব দৃশ্যের জন্য দুঃসাহসিক সব স্টান্টেও অংশ নিচ্ছেন নিজেই। প্রতিনিয়ত শরীরকে ঠিক রাখতে যুদ্ধ করতে হয় তাঁকে। শরীরের সুন্দর একটি অবয়ব ধরে রাখতে তিনি ‘বরফ স্যুট’ ব্যবহার করেন বলেই জানিয়েছেন ব্রিটিশ অভিনেতা ও নির্মাতা সিমন পেগ।এ প্রসঙ্গে সিমনের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের ডেইলি স্টার জানিয়েছে, ‘মিশন ইম্পসিবল ছবিতে ক্রুজের সঙ্গে কাজ করতে গিয়ে বিষয়টি জেনেছি। তাঁর বিশেষ এক ধরনের পোশাক আছে। শরীর চর্চার সময় ছোট্ট জ্যাকেটের মতো দেখতে স্যুটটি তিনি গায়ে চাপিয়ে নেন। শরীরের যে অংশে তিনি স্যুটটি পরেন, সে অংশের মাংসপেশি পুরোপুরি জমে যায়। ছবির শুটিংয়ের ফাঁকে আমরা যখন মেকআপ নিয়ে ব্যস্ত থাকতাম, তখন ক্রুজ ব্যস্ত থাকতেন হাস্যকর এই প্রক্রিয়া নিয়ে। ঘন ঘনই এমনটা করতেন তিনি।’