টম হ্যাংকসের আমির-স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি হলিউডের প্রখ্যাত অভিনেতা টম হ্যাংকস ‘টাইম’ ম্যাগাজিনের সেপ্টেম্বর সংখ্যায় বলিউডের আমির খানকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পড়েছেন। ভারতের জন্য আমিরের বিভিন্ন সমাজসেবামূলক কাজে মুগ্ধ টম হ্যাংকস এই বলিউডি তারকার উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, আমির খানই ভারতের প্রথম সুপারস্টার সমাজকর্মী। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। আমির প্রসঙ্গে টম হ্যাংকস বলেছেন, ‘ভারতের জন্য আমির যা করছেন, সেটি সত্যিই প্রশংসনীয়। খুব কম বিখ্যাত মানুষ বা তারকাই সমাজবদলের লক্ষ্যে কাজ করেন, সামনে এগিয়ে আসেন।’ টম হ্যাংকস আরও বলেন, ‘দেশ ও সমাজের কাছ থেকে মানুষ নেয় বেশি, কিন্তু খুব কম মানুষই প্রতিদানে সমাজের জন্য দায়িত্ববোধ নিয়ে কিছু করতে পারেন। আমির তা পেরেছেন।’ এই অক্টোবরেই ভারতে মুক্তি পাচ্ছে টম হ্যাংকস অভিনীত ‘ক্লাউড অ্যাটলাস’। আমির প্রসঙ্গে টম হ্যাংকস আরও বলেন, ‘দেশের জন্য, দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে, সমাজের বদলে তিনি সত্যিই অসাধারণ কাজ করছেন।’প্রসঙ্গত, টিভি রিয়েলিটি শো ‘সত্যমেভ জয়তে'র মাধ্যমে আমির খান কিছুদিন আগে ভারতের বিভিন্ন সমাজের বিভিন্ন বিষয়ের সমস্যা ও সংকট নিয়ে অসাধারণ কিছু অনুষ্ঠান উপহার দিয়েছেন। সেখানে উঠে এসেছে সামাজিক সংকটের বাস্তবতা, অসাম্য, অনিয়ম ও দুর্নীতির স্পষ্ট ছবি। এসব সংকট কাটাতে সাধারণ মানুষকে পাশে নিয়ে এগিয়েছেন আমির। বলিউডের ‘মি. পারফেকশনিস্ট’খ্যাত আমির খান সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সাধারণ মানুষকে উদ্যোগী করতে চেয়েছেন।