টমেটোর দাম এক কোটি রুপি!
গাছপাকা টমেটোর জন্য এক কোটি রুপি খরচ করতে হয়েছে। বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও সত্য। আর এটি ঘটেছে জয়া আখতারের ছবি ‘জিন্দেগি না মিলে দোবারা’ ছবির শুটিং করতে গিয়েই। ছবিটিতে একটি দৃশ্য ছিল স্পেনের ঐতিহ্যবাহী টমাটিনো উত্সবের। এতে অংশ নেন হূতিক রোশন, ক্যাটরিনা কাইফ, ফারহান আখতার ও অভয় দেওল। এ দৃশ্যটিকেই যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য মোট ২৪ টন টমেটো সংগ্রহ করা হয়। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় এক কোটি রুপি।জানা গেছে, টমাটিনো উত্সবে সাধারণত স্পেনের জনগণ একে অপরের দিকে টমেটো ছোড়াছুড়ি করে। এদিন পুরো স্পেন টমেটোর রঙে লাল হয়ে যায়।পরিচালক জয়া আখতার বলেছেন, টমাটিনো উত্সব ভারতের হোলি উত্সবের মতো। এটি হোলি উত্সবের খুব কাছাকাছি সময়েই হয়ে থাকে।ছবির প্রযোজক সূত্রে জানা গেছে, ‘টমাটিনা উত্সবকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলার জন্য আমাদের এই ধরনের আয়োজন। আমরা চেষ্টা করেছি, তবে কতটুকু করতে পেরেছি, তা বলতে পারব না। টমাটিনো উত্সবের এই দৃশ্যটাকে ফুটিয়ে তোলার জন্য আমাদের প্রয়োজন ছিল ২৪ টন টমেটোর। কিন্তু সে সময় স্পেনে পর্যাপ্ত পরিমাণ পাকা টমেটো ছিল না। দৃশ্যটির জন্য সুদূর পর্তুগাল থেকে আমাদের ১৬ টন টমেটো সংগ্রহ করতে হয়েছে।’ ওয়েবসাইট।