টমের দুবাই মিশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশন ইম্পসিবল ছবির দুর্ধর্ষ গোয়েন্দা টম ক্রুজ এবার দুবাইয়ে। সিরিজের চতুর্থ ছবির শুটিং করতে দলবল নিয়ে তিনি এখন গালফ সিটিতে অবস্থান করছেন। পৃথিবীর উচ্চতম ভবনে হচ্ছে ছবির শুটিং। গত মঙ্গলবার থেকে শুটিংয়ের কাজ শুরু হয়েছে। চলবে টানা তিন সপ্তাহ। সে জন্য ছবির ৪০০ লোককে ওই ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। দুবাইয়ে পশ্চিমা ছবির শুটিং ইদানীং বেড়ে গেছে এবং কর্তৃপক্ষ এই প্রবণতাকে স্বাগত জানায়। গত বছর গোয়েন্দা কাহিনিনির্ভর ছবি ডুপ্লিসিটির শুটিংও দুবাইয়ে হয়েছে। ওয়েবসাইট।