টমের পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরি ক্রুজ তার বাবাকে দেখে না প্রায় এক মাস হলো। বাবা টম ক্রুজ এখন ব্যস্ত অল ইউ নিড ইজ কিল ছবির শুটিং নিয়ে। তাই মেয়ে-বাবা দুজনই মুখিয়ে আছে দেখা করার জন্য। টম অবশ্য সিদ্ধান্ত নিয়েছেন, বড়দিনের ছুটিটা সুরির সঙ্গেই কাটাবেন। কেবল সুরিই নয়, টমের আরও দুই সন্তান বেলা ও কনরও থাকবে তাঁর সঙ্গে। গত সোমবার টম বললেন, ‘ছুটির দিনের জন্য অনেক পরিকল্পনা আমাদের। আমরা একসঙ্গে হতে যাচ্ছি। অপেক্ষার প্রহর গুনছি।’ এদিকে আইন অনুযায়ী সুরির দেখভালের দায়িত্ব টমের সাবেক স্ত্রী কেটি হোমসের হাতে। তাই বড়দিনে মেয়ের সঙ্গ পেতে হলে অবশ্যই কিছু আইনকানুন মানতে হবে টম ক্রুজকে। ডেইলি মেইল।