টমের বিল-বিড়ম্বনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলবল নিয়ে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন টম ক্রুজ। তবে খাওয়াদাওয়া শেষে দাম শোধ করতে পারছিলেন না! ২১ আগস্ট ইংল্যান্ডের বীর ধারা নামের একটি ভারতীয় রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তাঁরা। বেশি ঝাল-মসলা দেওয়া চিকেন টিক্কা খেয়েছিলেন আয়েশ করেই। কিন্তু পকেটে ছিল না পাউন্ড। সেই রেস্তোরাঁয় আবার ডলার কিংবা আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডে বিল পরিশোধ করা সম্ভব ছিল না। তখন টমের এক সঙ্গী তাঁর হয়ে বিল দিয়ে দেন। তবে রেস্তোরাঁর মালিক তাঁদের বিনা মূল্যেই খাওয়াতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘খাবারের দাম হয়েছিল ২২০ দশমিক ৮৫ পাউন্ড। তাঁরা এর সঙ্গে প্রায় ৮০ পাউন্ড বকশিশ দিয়েছেন।’ ব্যাং শোবিজ।