টরন্টো এক্সপ্রেসে মুগ্ধ ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনিতা গান্ধী তাঁর সুরে শ্রোতাদের মুগ্ধ করেছেন। দীপিকা আর রজনীকান্তের ‘কোচাডায়ান’ ছবির জনপ্রিয় গান ‘দিল চাশপিয়পা’তে কণ্ঠ দিয়েছেন অরজিত সিং ও জনিতা।

জনিতা গান্ধী ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় শিল্পী। ছোটবেলায় পরিবারের সঙ্গে দিল্লি থেকে কানাডায় পাড়ি জমান তিনি। ছোটবেলা থেকেই গান শেখেন।  অনেকেই তাঁকে ‘টরন্টো নাইটিংগেল’ও বলেন।

২৩ বছর বয়সী জনিতা ২০১১ সালে ইউটিউবে নিজের মিউজিক ভিডিও উন্মুক্ত করার পর থেকেই আলোচনায় আসেন। এক বছরের মধ্যেই তিনি বলিউডে ডাক পান। তিনি চেন্নাই এক্সপ্রেসের টাইটেল গানটিও গেয়েছিলেন।

ইমতিয়াজ আলীর হাইওয়ে ছবিতে এ আর রহমানের সঙ্গে কাজ করার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি জনিতাকে।