টরন্টো চলচ্চিত্র উৎসবে ম্যান্ডেলাকে নিয়ে ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টরন্টো চলচ্চিত্র উৎসবে দেখানো হবে নেলসন ম্যান্ডেলার জীবন অবলম্বনে নির্মিত ছবি লং ওয়াক টু ফ্রিডম।লুথার ছবিতে অভিনয় করে খ্যাতি পাওয়া শিল্পী ইদ্রিস এলবা থাকছেন ম্যান্ডেলার ভূমিকায়। আর উইনি ম্যান্ডেলার ভূমিকায় অভিনয় করেছেন নাওমি হ্যারিস। ‘যখনই আমরা ছবিটি দেখেছি, আমরা বুঝে ফেলেছি যে উৎসব শুরুর জন্য এটাই ভালো। এ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় নিয়ে বানানো হয়েছে এটি।’ বলেছেন ক্যামেরন বেইলি, এই উৎসবের শিল্পবিষয়ক নির্দেশক (আর্টিস্টিক ডিরেক্টর)।টরন্টো উৎসবে আরও থাকছে জুলিয়ান অ্যাসাঞ্জের জীবন নিয়ে তৈরি ছবি দ্য ফিফথ এস্টেট। এএনআই।