টরন্টোতে অ্যাক্রেলিকের বুদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লর্ড কৃষ্ণ’ ও ‘বুদ্ধ’ নামে ২২টি নতুন ছবি এঁকেছেন শিল্পী সৈয়দ ইকবাল। অ্যাক্রেলিকে আঁকা এই ছবিগুলো নিয়ে কানাডার টরন্টো সিডার রিজ আর্ট গ্যালারিতে শুরু হয়েছে কানাডাপ্রবাসী চিত্রশিল্পী সৈয়দ ইকবালের ১৭তম একক চিত্রপ্রদর্শনী। প্রদর্শনী নিয়ে শিল্পী সৈয়দ ইকবাল বলেন, ‘আমার ওপর গৌতম বুদ্ধের প্রভাব রয়েছে। এবারের ছবিগুলোতে তাই বুদ্ধকে তুলে ধরেছি।’
সৈয়দ ইকবালের চিত্রপ্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের কবি আসাদ চৌধুরী, চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর, মিসিসাগা আর্ট কাউন্সিলের পরিচালক আনু ভিত্তাল। গত ৪ অক্টোবর সকালে অন্টারিও ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অমিত চাকমা প্রদর্শনীটি উদ্বোধন করেন। আজই শেষ হচ্ছে এই প্রদর্শনী। টরন্টো সময় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঘুরে আসা যাবে প্রদর্শনীটি।