টরন্টোতে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিডিয়া ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা দুটি নাটক নিয়ে উৎসব হচ্ছে কানাডার টরন্টো শহরে। ২৩ মার্চ ড্যানফোর্থে বাংলাদেশ সেন্টারে হবে দিনব্যাপী এই উৎসব। বাংলাদেশের স্বাধীনতার মাস উপলক্ষে এর আয়োজন করেছে কানাডার সাপ্তাহিক আজকাল। নাটক দুটি হলো—গৌরবের সেই বাড়ি ও এই সেই বাড়ি। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।