টরন্টোতে মঞ্চস্থ হলো ‘বীরাঙ্গনা কথা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টরন্টোর সেন্ট ক্লেয়ারের সেন্ট কলম্বাস চার্চ মিলনায়তনে মঞ্চস্থ হলো প্রামাণ্য নাটক বীরাঙ্গনা কথা। নীলিমা ইব্রাহিমের লেখা আমি বীরাঙ্গনা বলছি বই থেকে নাট্যরূপ দেওয়া হয়েছে নাটকটির। এর নির্দেশনা দিয়েছেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর পুত্রবধূ মঞ্জুলি কাজী ও ফেরদৌস নাহার। সম্প্রতি এই প্রামাণ্য নাটক দেখতে অনেক দর্শকসমাগম হয়েছিল সেন্ট ক্লেয়ার ও’কনর সড়কে। নাটকে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেন অগ্নিলা ইকবাল, রোজিনা করিম ও ইশরাত জাহান।নাটকের প্রদর্শনীর আগে কানাডাপ্রবাসী বিশিষ্ট মুক্তিযোদ্ধা দিনু বিল্লাহ, আফসান চৌধুরী ও মোজাম্মেল হক খানকে লালন সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।