টরেন্টো চলচ্চিত্র উৎসবে ম্যান্ডেলার বায়োপিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেলসন ম্যান্ডেলা
নেলসন ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেলসন ম্যান্ডেলার বায়োপিক ‘লং ওয়াক টু ফ্রিডম’ প্রদর্শিত হবে টরেন্টো চলচ্চিত্র উৎসবে। নেলসন ম্যান্ডেলার স্মৃতিচারণা নিয়ে নির্মিত এই বায়োপিকটি আগামী সেপ্টেম্বরে টরেন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। এক খবরে এমনটাই জানিয়েছে বিবিসি। ‘লং ওয়াক টু ফ্রিডম’-এ নেলসন ম্যান্ডেলার চরিত্রে অভিনয় করেছেন আলোচিত টিভি সিরিজ ‘লুথার’-এর তারকা ইদ্রিস আলবা।এবারের টরেন্টো চলচ্চিত্র উৎসবে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ফিফথ স্টেট’ও প্রদর্শিত হবে। ছবিটিতে অ্যাসাঞ্জের চরিত্রে অভিনয় করেছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। টরেন্টো চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো প্রদর্শিত হবে কলিং পার্থ অভিনীত ‘দ্য রেলওয়ে ম্যান’ এবং মেরিল স্ট্রিপ অভিনীত ‘আগস্ট-এসেজ কান্ট্রি’।