টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের পাশে পিট-জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিসৌরি প্রদেশের জপলিন শহরে টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে মারা যায় ১২০ জনের বেশি মানুষ। সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন তারকা দম্পতি ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। প্রায় চার কোটি টাকা অর্থ-সহায়তা করেন হলিউডের এই তারকা দম্পতি। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।তাঁরা ওজার্কস নামের একটি কমিউনিটি সংস্থার কাছে এরই মধ্যে চেক হস্তান্তর করেছেন। প্রতিষ্ঠানটি সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের কাজ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে ব্রাড পিট জানান, ‘শৈশবে আমার অনেকটা সময় সেখানে কেটেছে। আমি জানি, সেখানকার মানুষ খুবই পরিশ্রমী ও বিনয়ী। টর্নেডোতে জপলিন সিটির প্রায় ৩০ শতাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয়; যার ক্ষতিপূরণ সত্যিকার অর্থেই অনেক বেশি চ্যালেঞ্জিং। এটা জানতে পেরে সেখানকার লোকজনের জন্য একটা কিছু করার চিন্তা-ভাবনা করি।’অ্যাঞ্জেলিনা জোলি বলেন, জপলিন সিটির স্বজনহারা মানুষের কষ্ট আমাদেরকে বেশ ভাবিয়েছে। তাদের জন্য কিছু একটা করতে পেরে ভালো লাগছে।