টাইগারের 'র‍্যাম্বো'-তে নেই স্ট্যালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলভেস্টার স্ট্যালন-টাইগার শ্রফ
সিলভেস্টার স্ট্যালন-টাইগার শ্রফ

১৯৮২ সালের ব্লকব্লাস্টার হিট হলিউড ছবি ‘র‍্যাম্বো’-এর হিন্দি সংস্করণের কাজ চলছে। হিন্দি ছবিতে মূল চরিত্রে আছেন টাইগার শ্রফ। এগুলো পুরোনো খবর। কিন্তু ইদানীং গুঞ্জন চলছে মূল ‘র‍্যাম্বো’ ছবির তারকা সিলভেস্টার স্ট্যালন নাকি হিন্দি সংস্করণেও কাজ করবেন। এই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে স্ট্যালন নিজেই পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, থাকছেন না তিনি টাইগারের ‘র‍্যাম্বো’-তে। 

হলিউড তারকা স্ট্যালনের প্রতিনিধি জানান, তিনি কোনোভাবেই কিংবা কোনো কারণেই টাইগার শ্রফের ‘র‍্যাম্বো’-তে অভিনয় করবেন না। তবে হিন্দি সংস্করণ নির্মাণের ঘোষণা দেওয়ার পর পরই ইনস্টাগ্রামে টাইগারসহ ‘র‍্যাম্বো-র বলিউডের পুরো দলকে শুভকামনা জানান স্ট্যালন। প্রতিনিধি আরও জানান, স্ট্যালন এটাও চেয়েছেন যেন নতুন ‘র‍্যাম্বো’ দল তাঁদের নিজেদের মতো করে কাজ করে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘র‍্যাম্বো’ ২০১৮ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।
হিন্দুস্তান টাইমস