টাইটানিক: কেট উইন্সলেটের ড্রয়িংটি নিলামে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউডের সাড়া জাগানো টাইটানিক ছবির এক দৃশ্যে লিওনার্দো ডি ক্যাপ্রিও কেট উইন্সলেটের একটি ড্রয়িং করেছিলেন। এতে উইন্সলেট ছিলেন খোলামেলা, নগ্ন। সেই ড্রয়িংটি এবার নিলামে তোলা হচ্ছে।মিড ডে মেইলে প্রকাশিত খবরে বলা হয়েছে, হলিউডের আলোচিত এ অভিনেত্রীর ছবিটি এই সপ্তাহান্তে নিলামে তোলা হবে। এর প্রত্যাশিত মূল্য ধারণা করা হয়েছে ১৬ হাজার ডলারের মতো। টাইটানিকের দৃশ্যে ছবিটি সহ-অভিনেতা লিওনার্দো ডি-ক্যাপিও আঁকলেও বাস্তবে তা এঁকেছিলেন পরিচালক জেমস ক্যামেরুন । টাইটানিক ১৯৯৭ সালে ১৯ ডিসেম্বর মুক্তি পায় এবং রেকর্ড অঙ্কের ব্যবসা করে।