টাকা দিয়ে কেনা যাবে না আমিরকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি আর সবার মতো নন। তিনি সত্যিই আলাদা। ২৫ বছরের দীর্ঘ অভিনয়জীবনে আমির খান কখনোই টাকার পেছনে ছোটেননি। টাকার কুমির হয়ে ওঠার বাসনাও ছিল না তাঁর। শুধু বাণিজ্যিক দিকটার কথা ভাবেননি বলেই একাধিক সাহসী পরীক্ষা-নিরীক্ষা করার সাহস পেয়েছেন। তার পরও শেষ পর্যন্ত সাফল্য লুটিয়েছে তাঁর পায়ে।
ধুম থ্রির অবিশ্বাস্য সাফল্যের ভেলায় ভাসতে থাকা আমির বলেন, ‘এখন পর্যন্ত আমি টাকার জন্য কোনো কাজ করিনি। এটাই আমার সবচেয়ে বড় শক্তি। আমাকে যদি ১০০ কোটি রুপিও দেওয়া হয়, ছবিটা পছন্দ না হলে আমি অবশ্যই তা করব না। নিজের আবেগের সঙ্গে আপস করতে শিখিনি। টাকা আমাকে কিনতে পারবে না।’ আইএএনএস।