টাকা নেননি শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোরি তেরে পেয়্যার মে ছবিতে শ্রদ্ধা ও ইমরান খান
গোরি তেরে পেয়্যার মে ছবিতে শ্রদ্ধা ও ইমরান খান

আশিকি ২ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে গেছেন। তবে মাটিতেই পা রাখতে ভুলছেন না শ্রদ্ধা কাপুর। সম্প্রতি তাঁর বিনয় মুগ্ধ করেছে পরিচালক পুনিত মালহোত্রাকে। পুনিতের নতুন ছবি গোরি তেরে পেয়্যার মেতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা। কিন্তু এর জন্য কোনো পারিশ্রমিক তিনি নেননি।
ছবিতে ইমরান খানের বাগদত্তার ভূমিকায় দেখা যাবে তাঁকে। অতিথি চরিত্র হলেও পারিশ্রমিক দিতে প্রস্তুত ছিলেন প্রযোজক। কিন্তু রাজি হননি শ্রদ্ধা নিজেই। এই বিনয়ের কারণে শ্রদ্ধার প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে পুনিতের। বলিউড হাঙ্গামা।