টাঙ্গাইলে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে গতকাল রোববার তৃতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে চিলড্রেন ফিল্ম সোসাইটি, টাঙ্গাইল। দুপুরে স্থানীয় ভাসানী মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সাহিদুর রহমান খান। আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এস আকবর খান, তরুণ ইউসুফ, মুঈত হাসান। উদ্বোধনী দিনে বাংলাদেশের দূরত্ব সহ দেশ-বিদেশের ১৩টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।