টাঙ্গাইলে নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে ১ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। প্রয়াত নাট্য নির্দেশক রহমান রক্কুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই নাট্যোৎসবের আয়োজন করেছে টাঙ্গাইল করোনেশন ড্রামাটিক ক্লাব। জানা গেছে, নাট্যোৎসবে ঢাকার তিনটি দল নাটক মঞ্চস্থ করবে। প্রথম দিন থাকছে আরণ্যক নাট্যদলের নাটক এবং বিদ্যাসাগর, দ্বিতীয় দিন ঢাকা থিয়েটারের বিনোদিনী এবং তৃতীয় দিন লোক নাট্যদলের কঞ্জুস। সমাপনী দিনে রহমান রক্কু প্রতিষ্ঠিত আর এন ফাউন্ডেশন প্রবর্তিত পদক প্রদান করা হবে। পাশাপাশি থাকবে দিনব্যাপী নাট্যকর্মী সম্মিলনী ও সেমিনার।