টাঙ্গাইলের শাড়ি পরবেন মুনমুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল, গতকাল বুধবার ভারতের লোকসভার সদস্য হিসেবে শপথ নেবেন মুনমুন সেন। কিন্তু না, এক দুর্ঘটনায় কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গোপীনাথ মুন্ডের মৃত্যুর কারণে শপথের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার অথবা কাল শুক্রবার দিল্লিতে সংসদ ভবনে শপথ নেবেন মুনমুন সেন। জানা গেছে, বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি পরেই তিনি সাংসদ হিসেবে শপথ নেবেন। কারণ, টাঙ্গাইলের শাড়ি তাঁর দারুণ পছন্দ। এরই মধ্যে তিনি টাঙ্গাইল থেকে সাদা রঙের জমিনের ওপর কাজ করা কয়েকটি টাঙ্গাইল শাড়ি সংগ্রহ করেছেন। মুনমুন সেন পশ্চিমবঙ্গের বাঁকুরা আসনে তৃণমূল কংগ্রেসের টিকিটে এবার সাংসদ নির্বাচিত হয়েছেন।