টানা এক মাস চিকিৎসা নেবেন জেটা জোনস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী ক্যাথরিন জেটা জোনস অনেক দিন থেকেই বাইপোলার ডিজঅর্ডার রোগে ভুগছেন। ২০১১ সালে চিকিৎসা নিলেও পুরোপুরি রোগমুক্তি ঘটেনি। সম্প্রতি আবার চিকিৎসা প্রক্রিয়া শুরু করেছেন ৪৩ বছর বয়সী এ তারকা। গত সোমবার চিকিৎসাকেন্দ্রে গিয়েছিলেন জেটা জোনস। রোগ থেকে মুক্তি পেতে টানা ৩০ দিন চিকিৎসা নেবেন তিনি। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে টিএমজি।বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেটা জোনসের মুখপাত্র জানিয়েছেন, বাইপোলার ডিজঅর্ডার রোগের চিকিৎসা প্রক্রিয়া আবারও শুরু করার এ সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন। দীর্ঘমেয়াদি এ চিকিৎসার প্রথম পর্ব তিনি শেষ করেছিলেন ২০১১ সালে।জেটা জোনসকে সর্বশেষ জনসমক্ষে দেখা গেছে গত ২২ এপ্রিল। চ্যাপলিন অ্যাওয়ার্ডের ৪০ বছর পূর্তি উপলক্ষে লিংকন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে স্বামী মাইকেল ডগলাসের সঙ্গে হাজির হয়েছিলেন এ তারকা অভিনেত্রী। সেসময় তাঁকে দেখে আপাতদৃষ্টিতে সুস্থই মনে হয়েছিল।