টানা দু-বছর স্কারলেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কারলেট জোহানসন
স্কারলেট জোহানসন

বেঁচে থাকা সবচেয়ে আবেদনময়ী নারী হিসেবে ‘দ্য অ্যাভেঞ্জারস’ তারকা স্কারলেট জোহানসনকে নির্বাচিত করল যুক্তরাষ্ট্রের এস্কোয়ার ম্যাগাজিন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো খেতাবটি পেলেন ২৮ বছর বয়সী এ মার্কিন অভিনেত্রী।
২০০৬ সালে স্কারলেটকে সবচেয়ে আবেদনময়ী নারী নির্বাচিত করেছিল এস্কোয়ার ম্যাগাজিন। সাত বছর পর সম্প্রতি আবারও তাঁকে একই খেতাবে ভূষিত করল ম্যাগাজিনটি। এর মধ্য দিয়ে স্কারলেটই হলেন একমাত্র নারী, যিনি পরপর দুবার এই খেতাব পেলেন। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলি মেইল পত্রিকা।
খেতাব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্কারলেট বলেন, ‘এই খেতাব আমার কর্মতত্পরতাকে অনেকগুণ বাড়িয়ে দেবে।’
গত সেপ্টেম্বর মাসে ফরাসি সাবেক সাংবাদিক ও একটি বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার রোমেইন ডরিয়াকের সঙ্গে বাগদান সেরেছেন স্কারলেট। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ছাঁদনাতলায় বসতে যাচ্ছেন এ তারকা অভিনেত্রী। ২০০৮ সালের সেপ্টেম্বরে কানাডিয়ান অভিনেতা রায়ান রেনল্ডসের সঙ্গে ঘর বেঁধেছিলেন স্কারলেট। কিন্তু টেকেনি তাঁদের সংসার। ২০১০ সালের ডিসেম্বরে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা দম্পতি। কাগজে-কলমে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয় ২০১১ সালের জুলাইয়ে।