টানা ১২ ঘণ্টা শুটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঠোর পরিশ্রমী আর অধ্যবসায়ী হিসেবে লোকে আগে থেকেই ঐশ্বরিয়া রাইকে চেনে। সম্প্রতি ১২ ঘণ্টা একটানা শুটিং করে তিনি আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন। তিন দিনের কাজ এক দিনে করার পেছনে কারণও আছে। হায়দরাবাদে একটি বিয়ের আয়োজনে যোগ দিতে হয়েছে ঐশ্বরিয়াকে। সেখান থেকে দুই দিনের জন্য গেছেন প্যারিসে। ফরাসি ঘড়ি প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে অনুষ্ঠানে যোগ দিতে প্যারিসে তাঁর এই ঝটিকা সফর। এসবের জন্য ছবির কাজে যেন ব্যাঘাত না ঘটে, তাই আগেভাগে শুটিং সেরে রাখলেন আর কি। ওয়েবসাইট।