টানা ২২ ঘণ্টার শুটিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটানা ২২ ঘণ্টা শুটিং। মোটেও চাট্টিখানি কথা নয়। এই কঠিন কাজটিই করে দেখালেন শিল্পা শেঠি। তবে শখ করে নয়, বাধ্য হয়েই এ যাত্রায় করতে হয়েছে কাজটি। ‘ঝারা নাচকে দেখা’ নামের রিয়ালিটি শোর বিচারক হিসেবে কাজ করছেন তিনি। সব শিল্পীর শিডিউল মেলাতে না পারার কারণেই বাধ্য হয়ে দুই পর্বের চিত্রধারণের কাজ করতে হয়েছে একাধারে। আর সেই বাড়তি চাপ সামাল দিতেই এই টানা শুটিং। সম্প্রতি নিজের ব্লগে লিখে এই তথ্য জানিয়েছেন শিল্পা। মে মাসের প্রথম দিন থেকে প্রচারিত হবে ‘ঝারা নাচ কে দেখা।’