টারজানের জেন হবেন জেসিকা চ্যাস্টেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে ‘টারজান’ ছবি নির্মাণের যে তোড়জোড় চলছে, সে ছবিতে টারজানের বিপরীতে জেন চরিত্রের জন্য এখন পর্যন্ত সবচেয়ে পছন্দের অভিনেত্রীটি হচ্ছেন জেসিকা চ্যাস্টেইন। এক খবরে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ‘টারজান’ ছবির জেন চরিত্রে জেসিকাই সবচেয়ে আরাধ্য অভিনেত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন।‘টারজান’ চলচ্চিত্রে এবার টারজানকে লড়তে হবে কঙ্গোর ধুরন্ধর এক যুদ্ধবাজ খলচরিত্রের সঙ্গে। এই ছবির কাহিনিতে দেখা যাবে, রানি ভিক্টোরিয়ার কাছ থেকে মিশন নিয়ে লন্ডন থেকে যাত্রা করবেন এক মার্সেনারি। সেখানে টারজানের সঙ্গে গড়ে উঠবে তার বন্ধুত্ব।‘টারজান’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন ‘হ্যারি পটার’ পরিচালকখ্যাত ডেভিড ইয়েটস।