টালিউডে চ্যাপলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই টালিউডে আসছেন চার্লি চ্যাপলিন। আসছেন মানে, বিখ্যাত এই চরিত্রকে নতুন করে রুপালি পর্দায় নিয়ে আসছেন পরিচালক অনিন্দ্য ব্যানার্জি। ছবির নাম চ্যাপলিন ইন কলকাতা। আর ছবিটি প্রেক্ষাগৃহে দেখানোর আগে মুক্তি দেওয়া হলো এর চারটি গান। সংগীত পরিচালক হিসেবে ছিলেন ইন্দ্রদ্বীপ দাশগুপ্ত। ভিন্নধারার এই ছবিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করতে পেরে আনন্দিত এই পরিচালক। বললেন, ‘এই ছবির জন্য গান করতে পেরে ভীষণ আনন্দিত আমি। একদম অন্য রকম অভিজ্ঞতা। গানগুলোও করেছি একটু অন্য রকম ঘরানায়। যদিও ছবির কাহিনির সঙ্গে মিল রেখেই তা করতে হয়েছে।’ গান চারটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী কৌশিকি। ছবির পরিচালক অনিন্দ্যও গানগুলোর ব্যাপারে বেশ আশাবাদী। কলকাতা টিউব।