টিএসসিতে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
আয়োজক সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসনাইন মাহমুদ বলেন, এ বছর ৬৭টি দেশ থেকে ৭৬৮টি চলচ্চিত্র জমা পড়েছিল। তার মধ্যে বাংলাদেশসহ ২৬টি দেশের ৮৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হচ্ছে।