টিএসসিতে পথনাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা ধসের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বুধবার বিকেলে টিএসসিতে পরিবেশিত হলো পথনাটক জবানবন্দী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুপ্রেরণায় গঠিত ঢাকা ইয়েস নাট্যদল এই নাটক পরিবেশন করে। রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই নাট্যদল গঠিত।
টিএসসির সড়কদ্বীপে পরি-বেশিত নাটকে পোশাক-শ্রমিকদের ওপর শোষণ-নির্যাতন, তাঁদের দৈনন্দিন জীবনের টানাপোড়েন, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি, পোশাক কারাখানায় আগুন, ভবনধস, শ্রমিকদের মৃত্যু—এসব বিষয় তুলে ধরা হয়।