টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে আয়োজন করেছে উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র’। ছাত্র-শিক্ষক কেন্দ্রে উৎসব শুরু হয়েছে একুশে ফেব্রুয়ারি। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। প্রদর্শনীগুলো হচ্ছে প্রতিদিন সকাল ১০টা, বেলা একটা, বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।