টিকিট তিন হাজার রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রজনীকান্তের রোবট ভারতে রীতিমতো ঝড় তুলেছে। এশিয়ার অন্যতম ব্যয়বহুল এ ছবি এবার সেরা ব্যবসাসফল হতে চলেছে। তামিলনাড়ুর একটি প্রেক্ষাগৃহে তিন হাজার রুপিতে বিক্রি হচ্ছে ছবির টিকিট! এত দামের পরও প্রেক্ষাগৃহের প্রতিটি প্রদর্শনী দর্শকপূর্ণ হচ্ছে। আর আগামী দুই সপ্তাহের টিকিট নাকি অগ্রিম বিক্রিও হয়ে গেছে! বেশির ভাগ প্রেক্ষাগৃহেই ভোর চারটায় দিনের প্রথম প্রদর্শনী শুরু করতে হচ্ছে। সব প্রেক্ষাগৃহের প্রতিটি প্রদর্শনীই মুক্তির প্রথম দিন থেকে দর্শকপূর্ণ হচ্ছে। শুধু দর্শকই নয়, সমালোচকেরাও ভূয়সী প্রশংসা করছেন রজনীকান্ত ও ঐশ্বরিয়া রাই বচ্চন জুটির এই ছবির। ওয়েবসাইট।