টিন চয়েসে সুইফটের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডে খুদে দর্শকেরাও বিচারকের আসনে বসার সুযোগ পায়। ভোট দিয়ে প্রিয় তারকাকে দিতে পারে সম্মাননা। সেটা করে দেয় ‘টিন চয়েস অ্যাওয়ার্ড’। গত রোববার বসেছিল সেই আসর। এবার এতে খুদে দর্শক-শ্রোতাদের মন জয় করে নিয়েছেন টেইলর সুইফট। অনুষ্ঠান শেষে সুইফট বাড়ি নিয়ে গেছেন ছয় -ছয়টি পুরস্কার। তার মধ্যে ছিল সবচেয়ে বড় সম্মাননা ‘আলটিমেট টিন চয়েস’। এ ছাড়া ফেবারিট ফিমেল আর্টিস্ট, কান্ট্রি সিঙ্গার, সেরা রেড কার্পেট ফ্যাশন আইকন ফিমেল এবং সেরা কান্ট্রি সিঙ্গেলও ছিল সুইফটের সম্মাননার তালিকায়। স্বভাবতই আনন্দিত এই ২১ বছর বয়সী তারকা। বললেন, ‘ভক্তদের অশেষ ধন্যবাদ।’ সঙ্গে মজা করতেও ছাড়েননি তিনি, ‘দেখেশুনে মনে হচ্ছে, অনেক দিন ধরেই টিনএজার রয়ে গেলাম আমি!’ রয়টার্স।