টিবুরন উত্সবে যাচ্ছে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার টিবুরন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবি। উত্সব অনুষ্ঠিত হবে মার্চে। ইমপ্রেস টেলিফিল্মের ছবিটি উত্সবে গোল্ডেন রিল পুরস্কারের জন্য লড়বে। উত্সবে আমন্ত্রিত হয়ে যোগ দিচ্ছেন ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।ছবিটি এরই মধ্যে পুসান ও আবুধাবির মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে অংশ নেয়। এ ছাড়া ২৭ জানুয়ারি থেকে নেদারল্যান্ডের রটারডাম শহরে অনুষ্ঠেয় ইউরোপের অন্যতম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে অংশ নিচ্ছে ছবিটি। নির্মাতা সূত্রে জানা গেছে, রটারডাম উত্সবে ৩০ ও ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ছবিটির মোট তিনটি প্রদর্শনী হবে।