টিভি অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো এক অজানা কারণে তাঁর সন্তানদের চেহারা বাইরের মানুষকে দেখাতে রাজি ছিলেন না মাইকেল জ্যাকসন। প্রিন্স (১৩), প্যারিস (১২), ব্ল্যাংকেট (৮)—এই তিন শিশুসন্তান কালেভদ্রে যখনই বাইরে এসেছে, মাইকেল কোনো না কোনোভাবে মুখ ঢেকে রাখার চেষ্টা করেছেন তাদের। এখন মাইকেল নেই। তিন সন্তানের ওপর সেই বিধিনিষেধও নেই। তাদের এখনকার অভিভাবক পপসম্রাটের মা ক্যাথরিনই এই সুযোগটা করে দিয়েছেন। প্রথমবারের মতো ছেলে মাইকেলের তিন সন্তানকে নিয়ে টিভি পর্দায় আসছেন ক্যাথরিন। আর তাদের টিভি অভিষেক হতে যাচ্ছে অপরাহ উইনফ্রে শোতে। ক্যালিফোর্নিয়ার বাড়িতে গিয়ে ক্যাথরিনের সাক্ষাৎকারটা নিয়েছেন অপরাহ। বিশেষ এই পর্বটা যুক্তরাষ্ট্রের দর্শকেরা দেখতে পাবেন ৮ নভেম্বর। ওয়েবসাইট।