টিভি ও রেডিওতে সরাসরি ‘দুনিয়া কাঁপানো ৩০ মিনিট’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ান্ন সাল। ২১ ফেব্রুয়ারি। বেলা তিনটা ২০ থেকে তিনটা ৫০ মিনিট। মিছিল। গুলি। সেই ৩০ মিনিটে রচিত হয়েছিল বাংলা ভাষা আন্দোলনের অবিনাশী ইতিহাস। সেই স্মৃতি বিজড়িত আমতলা গেটে (ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের গেট) আজ বেলা তিনটায় সমবেত হবেন সবাই। ভাষাসৈনিক আব্দুল মতিন, আহমদ রফিক, আনিসুজ্জামান, সাঈদ হায়দার, শরফুদ্দিন আহমদ, আবদুল কাদির খান, মুর্তজা বশীর, রওশন আরা বাচ্চু, সুফিয়া আহমদ, হালিমা খাতুনসহ আরও অনেকের সঙ্গে সেই সময়কে স্মরণ করবেন দেশের সর্বস্তরের মানুষ। প্রথম আলো ও গ্রামীণফোন আয়োজিত সমাবেশ ‘দুনিয়া কাঁপানো ৩০ মিনিট’ বেলা তিনটা ১০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই, এটিএন বাংলা, এনটিভি, আরটিভি, দেশ টিভি, একুশে টিভি, বাংলাভিশন, রেডিও টুডে ও এবিসি রেডিও।