টিভি চ্যানেলগুলোতে প্রতিদিনই ইফতার ও সেহিরর আয়োজন
রমজান মাস উপলক্ষে টিভি চ্যানেলগুলো ইফতার ও সেহিরর সময় বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। আজ থেকেই শুরু হচ্ছে অনুষ্ঠানগুলো।বিটিভি প্রতিদিন ইফতারের আগে প্রচার করবে মাহে রমজান। এ অনুষ্ঠানে থাকবে আলোচনা, হামদ ও নাত এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আরও থাকবে মসজিদের ইতিকথা নামের অনুষ্ঠান। বিশ্বজুড়ে ইসলামের প্রসারের পাশাপাশি মসজিদ স্থাপত্যের উদ্ভব ও বিকাশ নিয়ে ধারাবাহিক এ তথ্যচিত্র নির্মাণ করেছেন শাকুর মজিদ। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে বাংলালিংক।এটিএন বাংলায় প্রতিদিন ইফতারের আগে থাকছে ভিম ঝটপট ইফতার, খতমে কোরআন, ইসলামি কুইজ প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা, আলোচনা, তথ্যচিত্র এবং ইসলামি সওয়াল ও জবাব।চ্যানেল আইয়ে রমজানুল মোবারক দেখানো হবে সরাসরি। এই আয়োজনের অন্যতম আকর্ষণ কাফেলা। আর মনোহর ইফতার অনুষ্ঠানে প্রতিদিনই বিভিন্ন ধরনের ইফতার তৈরি করে দেখানো হবে।একুশে টিভিতে থাকছে ঝটপট ইফতার, ইফতার হাট, নাটিকা রোজাদার, স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান সিয়াম ও সুস্থতা এবং রাতে তারকাদের কেনাকাটা।এনটিভিতে হূদয়ে রমজান শুরু হবে বিকেলেই। এরপর থাকবে ছোটদের নিয়ে আয়োজন জীবন গড়ার আসর।বাংলাভিশনে রমজান মাসের প্রথম দিন থেকেই দেখানো হবে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে। এ ছাড়া প্রতিদিন থাকবে আমাদের জীবনে রমজান ও তারাবিহ্ সংলাপ।দেশ টিভি প্রচার করবে রুহ আফজা মাহে রমজান ও হাভেলি প্রপার্টি আত্মদর্শন।বৈশাখী টিভির রমজানের সওগাত অনুষ্ঠানে থাকবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তফসির, আলোচনা, ইসলামি গান, ইসলামি স্থাপত্যের ওপর অনুষ্ঠান এবং সওয়াল ও জবাব।এ ছাড়া প্রতিটি চ্যানেলেই সেহিরর সময় থাকছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, তফসির ও আলোচনা।