প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা ব্রায়ান অস্টিন গ্রিন টেলিভিশন-জগতের চেনামুখ হওয়া সত্ত্বেও তাঁর সন্তানদের টেলিভিশন দেখতে মানা। কারণ, এ নিষেধাজ্ঞা জারি করেছেন মা মেগান ফক্স। ট্রানসফরমার্সখ্যাত এই অভিনেত্রী জানালেন, তাঁর সন্তানদের টেলিভিশন দেখতে দেন না তিনি। কারণ, তাঁর মতে টেলিভিশন নাকি আসক্তির মতো। তাই সেই আসক্তিতে যেন তাঁর দুই ছেলে না জড়ায় সেদিক সজাগ দৃষ্টি মেগানের। মেগান বলেন, ‘বিরামহীনভাবে টেলিভিশনে কিছু না-কিছু ঘটতেই থাকে। আমি চাই না, আমার ছেলেরা সেই বিরামহীন চক্রে জড়িয়ে পড়ুক।’ তবে সিনেমা দেখায় কোনো মানা নেই। কারণ, সিনেমার একটা নির্দিষ্ট সূচনা আর সমাপ্তি আছে। তাই সিনেমা নিয়ে কোনো ধরাবাঁধা নিয়ম রাখেননি মা মেগান ফক্স।