টিভি ধারাবাহিকে কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন ধারাবাহিক দিয়েই অভিনয় শুরু করেছিলেন তিনি। নব্বইয়ের দশকের ঘটনা সেটা। এরপর কেট উইন্সলেট পা রেখেছেন হলিউডে। টাইটানিক তাঁকে এনে দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি। এত দিন পর আবার সেই ছোট পর্দায়ই দেখা যাবে এই অভিনেত্রীকে। এটি জেমস ম্যাককেইনের উপন্যাস মিলড্রেড পিয়ার্স অবলম্বনে তৈরি একটি খুদে টিভি ধারাবাহিক। এতে একজন একা মায়ের ভূমিকায় অভিনয় করবেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী। ওয়েবসাইট।