টিভি নাটকে কানিজ আলমাস খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপ বিশেষজ্ঞ এবং উদ্যোক্তা হিসেবেই কানিজ আলমাস খানকে চেনেন সবাই। এবার তাঁকে দেখা যাবে ঈদের জন্য নির্মিত নাটক পাঙ্খাতে। নাটকটিতে নিজ পরিচয়েই দেখা যাবে তাঁকে। পাঙ্খা নাটকে কাজ করা প্রসঙ্গে কানিজ আলমাস খান বলেন, এটা অনুরোধে ঢেঁকি গেলাই বলতে পারেন। নাট্যকারের অনুরোধে কাজটি আমাকে করতে হচ্ছে। যতদূর জেনেছি, নাটকটিতে একটি সুন্দরী প্রতিযোগিতার দৃশ্য থাকবে। সেখানে বস্তির একটি মেয়ে অংশ নেবে। তাঁকে পুরোপুরি সুন্দরী প্রতিযোগিতার যোগ্য করে তোলার দায়িত্বটা থাকে আমার। এখানে আসলে অভিনয় করার কোনো ব্যাপার নেই। আমি বাস্তবে যে ধরনের কাজ করি, সে ধরনের কাজই করতে দেখা যাবে নাটকে। তবে নাটকের গল্পটি আমার কাছে বেশ সময়োপযোগী মনে হয়েছে। অনুরূপ আইচের রচনায় পাঙ্খা পরিচালনা করছেন নোমান রবিন।