টিভি নাটকে গায়ক রবি চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবি চৌধুরীকে সবাই চেনেন গায়ক হিসেবে। এবার তিনি অভিনেতা হচ্ছেন। লিটন ভূঁইয়ার রচনা ও মনির হোসেন জীবনের পরিচালনায় ‘আগন্তুক’ নামে একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে তিনি অভিনয়ের পালাটা শুরু করছেন। এটি হবে গায়ক রবি চৌধুরী অভিনীত প্রথম টিভি নাটক। আগে তিনি কোনো ধরনের অভিনয় করেননি। নাটকটিতে তাঁকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে।গল্পটা এক দম্পতিকে নিয়ে। তাঁরা দীর্ঘদিনের স্বামী-স্ত্রী, তবে কোনো সন্তান নেই। এ নিয়ে তাঁদের মধ্যে আছে এক ধরনের মনোমালিন্য। নাটকে স্বামী চরিত্রটি করছেন রবি চৌধুরী। স্ত্রীর চরিত্রে কে অভিনয় করবেন, সেটা এখনো ঠিক হয়নি। তবে ফারহানা মিলির সম্ভাবনাটা জেরালো বলে জানান পরিচালক। অভিনয় প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, ‘পরিচালকের সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব। বলতে পারেন তাঁর অনুরোধেই কাজটি করতে রাজি হয়েছি। যদি অনুভূতির কথা বলতে বলেন, তাহলে বলব বেশ ভালোই লাগছে নাটকে কাজ করতে যাচ্ছি ভেবে।’পরিচালক মনির হোসেন বলেন, ‘আমার আসলে দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল রবি চৌধুরীকে দিয়ে নাটক করানোর। তাঁর মধ্যে আমি অভিনয় প্রতিভা দেখেছি। গানের সঙ্গে ওর যে অভিনয় প্রতিভা সেটাই মূলত আমাকে বেশি অনুপ্রাণিত করেছে নাটকে কাজ করানোর ক্ষেত্রে। আমার বিশ্বাস, অভিনয়ের মধ্য দিয়ে রবি চৌধুরী আমার এ বিশ্বাসের জবাব দেবেন।’আগন্তুকে আরও আছেন—রওনক হাসান, তুষার খান, সাবেরী আলম, আলিশা প্রমুখ। আর আছে শিশুশিল্পী দিগন্ত জীবন।পরিচালক সূত্রে আর জানা গেছে, এ মাসের ২০ তারিখ থেকে শুটিং শুরু হবে।