টিভি নাটকে দীপ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা তারিক আনাম খান আর মা নিমা রহমান দীর্ঘদিন কাজ করছেন টিভিতে। এবার টিভি নাটকে অভিনয় করেছেন তাঁদের ছেলে দীপ্র। নাটকের নাম পলাতক সময়। পরিচালক অনিমেষ আইচ। নাটকটির কাজ হয়েছে বরিশালে। সেখান থেকে গতকাল রোববার সকালে ঢাকায় ফিরেছেন দীপ্র। টিভি নাটকে প্রথম অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বললেন, ‘নাটকের শুটিংয়ে যাওয়া, নাটক দেখা আমার কাছে খুব স্বাভাবিক ব্যাপার। তার পরও এবার নিজে অভিনয় করতে এসে কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়েছে।’দীপ্র মঞ্চে কাজ করেছেন বছর চারেক হলো। বাবা-মায়ের সঙ্গে অভিনয় করেছেন নাট্যকেন্দ্রের নাটক আরজ চরিতামৃত, মৃত মানুষের ছায়া আর ডালিমকুমার নাটকে। পলাতক সময় নাটকে আরও অভিনয় করেছেন রোমানা, সামিয়া, মারজুক রাসেল ও নাজমুল হুদা। এবার ঈদের অনুষ্ঠানমালায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে নাটকটি।