টিভি নাটকে মঞ্চ জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক নাট্য সম্প্রদায়ের আলোচিত নাটক ‘ত্রয়লাস ও ক্রেসিদা’ নাটকের জুটি ওমর আয়াজ অনি এবং তানিয়া হোসাইন টিভি নাটকেও জুটি হয়ে কাজ করেছেন। মঞ্চ নাটকে দীর্ঘদিন ধরে কাজ করলেও এবারই প্রথম তাঁরা এক ঘণ্টার নাটকে কাজ করেছেন। ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে। ‘নতুন শতাব্দীর পুরনো গল্প’ নামের নাটকের গল্পে দেখা যাবে রিমি ও শুভ যান্ত্রিক উত্কর্ষতার এ যুগেও চিঠি লেখেন? নিজেদের কাজে নিজেরাই অবাক হয় হন তাঁরা। চিঠিতেই ভাব-বিনিময়। হঠাত্ সম্পর্কচ্ছেদ। বেশ কয়েক বছর পর একটি দৈনিকে প্রকাশিত গল্প পড়ে চমকে ওঠে শুভ। খোঁজাখুঁজি শেষে যখন দেখা মেলে তাঁর, শুভ চমকে ওঠে আরেকবার। সত্যিই কি রিমি বুঝতে পারেননি শুভর আবেগটুকু? ভালোবাসাটুকু?তানিয়া হোসাইন বললেন, ‘মঞ্চে আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছি। অনেক দিন পর ভালো একটি গল্পের নাটকে একসঙ্গে কাজ করতে পেরে বেশ ভালো লেগেছে। আশা করছি, মঞ্চের জুটির মতো এ নাটকেও দর্শকেরা আমাদের ভালোভাবে গ্রহণ করবে।’অনি বললেন, ‘তানিয়া আমার মঞ্চের সহকর্মী। এক ঘণ্টার এ নাটকটি প্রথম হলেও আমরা একটি ধারাবাহিকে কাজ করেছি। তবে এটিতে কাজ করে অনেক বেশি ভালো লেগেছে।’আবদুল্লাহ মোহাম্মদ সাদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন ফয়সাল রাজীব। নাটকটির অন্য অভিনয়শিল্পীরা হলেন—মুনমুন, অবিদ রেহান, শ্যামল ও মিমো।