টিভি নাটকে মঞ্চ জুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চে নাগরিক নাট্যসম্প্রদায়ের ত্রয়লাস ও ক্রেসিদা নাটকের জুটি ওমর আয়াজ অনি ও তানিয়া হোসাইন টিভি নাটকের জুটি হয়েছেন। ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হয়েছে নাটক নতুন শতাব্দীর পুরনো গল্প। তানিয়া হোসাইন বললেন, ‘মঞ্চে আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছি। অনেক দিন পর ভালো একটি গল্পের নাটকে একসঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে।’অনি বললেন, ‘তানিয়া আমার মঞ্চের সহকর্মী। এক ঘণ্টার নাটকে প্রথম হলেও এর আগে একটি ধারাবাহিকে আমরা কাজ করেছি। তবে এবার কাজ করে বেশি ভালো লেগেছে।’নাটকটি লিখেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ, পরিচালনা করেছেন ফয়সাল রাজীব। নাটকটিতে আরও অভিনয় করেছেন মুনমুন, অবিদ রেহান, শ্যামল ও মিমো।