টিভি নাটকে সিনেমা পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের জন্য নির্মিত ছোটপর্দার একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন সিনেমার পরিচালক শহীদুল ইসলাম খোকন। সৌরজয় চৌধুরীর রচনা ও পরিচালনায় নির্মিত অবশেষে নাটকে পরিণত হলো নাটকে তাঁকে দেখা যাবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শহীদুল ইসলাম খোকন বলেন, ‘এটা ভিন্নধর্মী একটা মজা বলতে পারেন। নতুন কিছু মানুষের সঙ্গে আমার পরিচয় হবে। তা ছাড়া এক অর্থে আমি তো নাটকেরই লোক। সিনেমায় আসার আগে আমি প্রচুর মঞ্চ নাটক করেছি। একসময় মঞ্চই ছিল আমার ধ্যানজ্ঞান। কিন্তু শেষমেশ আমাকে সিনেমার পরিচালক হতে হয়।’তিনি আরও বলেন, ‘এ নাটকে আমাকে একজন নির্দেশকের ভূমিকায় দেখানো হবে, যা আমি প্রতিনিয়ত সিনেমায় করে থাকি। তা ছাড়া এ নাটকে কাজ করার ক্ষেত্রে অনুরোধের বিষয়টা বেশি কাজ করেছে। চেষ্টা করেও অনুরোধটা ফেলতে পারিনি। প্রায় পাঁচ বছর আগে আমি একটি নাটকে কাজ করেছিলাম। ওই নাটকে কাজ করেছিলাম অভিনেতা শহীদুল আলম সাচ্চুর অনুরোধে। নাটকটি ছিল গোয়েন্দা উপন্যাস ভিত্তিক। এবারের নাটকটির গল্প শুনে আমার কাছে মনে হচ্ছে, ভালোই।’নাটকটির শুটিং শুরু হবে আগামী ৪ আগস্ট। অবশেষে নাটকে পরিণত হলো নাটকটিতে আরও যাঁরা অভিনয় করছেন, তাঁরা হলেন আরেফিন শুভ, সারিকা ও অহনা প্রমুখ।