টিভি পর্দায় ফিরছেন বেরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ কোনো টিভি সিরিজে কাজ করেছিলেন সেই ১৯৯১ সালে। এরপর চলচ্চিত্রের ব্যস্ততায় আর ওমুখো হননি। বেশ কিছু প্রস্তাব পেলেও ‘না’ করে দিয়েছিলেন সরাসরি। ২২ বছর পর আবার ছোট পর্দায় ফিরছেন হ্যালি বেরি। এবার আর ‘না’ বলতে পারেননি। এবারের প্রকল্পটি যে খোদ স্টিভেন স্পিলবার্গের।
টিভির জন্য বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর নাটক বানাচ্ছেন স্পিলবার্গ। নাম এক্সট্যান্ট। ১৩ পর্বের সেই ধারাবাহিকের প্রধান চরিত্রেই অভিনয় করবেন হ্যালি বেরি। ধারাবাহিকটিতে একজন নভোচারীর ভূমিকায় দেখা যাবে বেরিকে, এক বছরের দীর্ঘ এক অভিযান শেষে যে পৃথিবীতে ফিরে এসে সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এমন একটা ঘটনা ঘটে যাবে, যেটা পাল্টে দেবে ইতিহাসের গতিপথই!
এদিকে গত শনিবার পুত্র সন্তানের মা হয়েছেন হ্যালি বেরি। আইএএনএস।