টিভি পর্দায় হুমায়ূন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদের ৬৪তম জন্মদিন আজ। তিনি নেই, কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে তাঁর এই জন্মদিন উদ্যাপন করা হবে। আজকের দিনটিকে চ্যানেল আই ‘হিমু দিবস’ হিসেবে ঘোষণা করেছে। চ্যানেল আই প্রাঙ্গণে বেলা ১১টায় শুরু হবে ‘হুমায়ূন মেলা’। এ ছাড়া দেশের প্রায় সব কটি বেসরকারি টিভি চ্যানেল আজ হুমায়ূন আহমেদকে নিয়ে প্রচার করবে নানা অনুষ্ঠান। সেসবের কয়েকটি অনুষ্ঠানের খোঁজখবর থাকছে এই প্রতিবেদনে। টিভিতে হুমায়ূন আহমেদের চলচ্চিত্রহুমায়ূন আহমেদের পরিচালনায় কিংবা তাঁর কাহিনি নিয়ে তৈরি চলচ্চিত্র প্রচার করা হবে বিভিন্ন টিভি চ্যানেলে। চ্যানেল আইয়ে থাকছে নয় নম্বর বিপদ সংকেত, দেশ টিভিতে প্রিয়তমেষু, আরটিভিতে নন্দিত নরকে, বাংলাভিশনে আমার আছে জল এবং মাছরাঙা টিভিতে দুই দুয়ারী।হুমায়ূন আহমেদের গানআজ বিভিন্ন টিভি চ্যানেলে হুমায়ূন আহমেদের লেখা এবং তাঁর পছন্দের গান করবেন শিল্পীরা। সকালে চ্যানেল আইয়ে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে গান করবেন এস আই টুটুল। চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত ‘হুমায়ূন মেলা’য়ও থাকবে শিল্পীদের গান। সন্ধ্যায় ‘সেরা কণ্ঠ’ অনুষ্ঠানে সেরা কণ্ঠের শিল্পীরা গাইবেন হুমায়ূন আহমেদের গান। এটিএন বাংলায় দুপুরে থাকবে সংগীতানুষ্ঠান ‘চাঁদনী পসর’। দেশ টিভিতে দুপুরে চলচ্চিত্রে হুমায়ূন আহমেদের গান নিয়ে থাকবে অনুষ্ঠান ‘গান আর গান’। রাতে বৈশাখী টিভিতে ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে গান গাইবেন সুবীর নন্দী, সেলিম চৌধুরী ও অনুপমা মুক্তি। মাছরাঙা টিভিতে ‘প্রিয়জন হুমায়ূন’ অনুষ্ঠানে থাকবে হুমায়ূন আহমেদের নাটক ও সিনেমার গান এবং গানের পেছনের কথা। এ অনুষ্ঠানে গান গেয়েছেন কুদ্দুস বয়াতি, সেলিম চৌধুরী ও মকসুদ জামিল মিন্টু। বিকেলে থাকবে সংগীতানুষ্ঠান ‘হুমায়ূূন আহমেদের চলচ্চিত্রের গান’।হুমায়ূন আহমেদকে নিয়ে তথ্যচিত্র ও সাক্ষাৎকারহুমায়ূন আহমেদের ওপর তথ্যচিত্র তৈরি করেছিলেন শাওন। নাম জন্মদিনে হুমায়ূন আহমেদ। চ্যানেল আইয়ে প্রচারিত হবে রাতে। বিকেলে থাকবে সাক্ষাৎকার, গান ও তথ্যচিত্র নিয়ে ‘বাদশা নামদার’। সঞ্চালনা করেছেন গোলাম সারোয়ার। এনটিভিতে দুপুরে প্রচারিত হবে ‘একান্তে হুমায়ূন আহমেদ’। সাক্ষাৎকার নিয়েছেন চয়ন রহমান। হুমায়ূন আহমেদের ধানমন্ডির বাসায় ধারণ করা এই সাক্ষাৎকারে তিনি বলেছেন দেশের শিল্প-সাহিত্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নাটক, চলচ্চিত্র, রাজনীতি এবং নিজস্ব আবেগ-অনুভূতির কথা। দেশ টিভিতে রাতে প্রচারিত হবে তথ্যচিত্র হুমায়ূন আহমেদের স্বদেশ। মাছরাঙা টিভিতে সকালে হুমায়ূন আহমেদের জীবনের গল্প নিয়ে থাকছে প্রামাণ্যচিত্র হুমায়ূন আহমেদ। একুশে টিভিতে বিকেলে থাকছে ‘ইচ্ছে ঘুড়ি’। এ অনুষ্ঠানে আজকের অতিথি মাজহারুল ইসলাম। সঞ্চালনা করেছেন মুজতবা আহমেদ মুরশেদ।ডিভিডিতে ‘ঘেটুপুত্র কমলা’হুমায়ূন আহমেদের শেষ ছবি ঘেটুপুত্র কমলা ডিভিডিতে প্রকাশ করেছে লেজার ভিশন। ছবিতে অভিনয় করেছেন মামুন, তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, আগুন, প্রাণ রায়, শামিমা নাজনীন, তমালিকা কর্মকার, প্রাপ্তি প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।